সংকটাপন্ন অবস্থায় অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬

লাইফ সাপোর্টে নেওয়া হলেও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফৌজদারি আইনজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তার চেম্বারের কনিষ্ঠ আইনজীবী মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকের বক্তব্য তুলে ধরে তিনি জানিয়েছেন, লাইফ সাপোর্টে রাখা হলেও উনার কিডনি, ব্রেনসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে না।

এদিকে জ্যেষ্ঠ এ আইনজীবীর স্ত্রী ড. ফারহাত হোসেন হাসপাতালে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র থেকে তার তিন সন্তান দেশে এসেছেন। খন্দকার মাহবুব হোসেনের জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত হওয়ায় অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
 
সুপ্রিম কোর্টের সিনিয়র এ আইনজীবী ১৯৩৮ সালের ২০ মার্চ জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী।

চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী। একইসঙ্গে ফৌজদারি আইন বিষয়ে তিনি দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন।

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম