ছাত্রদলের সাবেক সভাপতিসহ ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:০২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:০২

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ড আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

অপর আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ওরফে সেতু, বরিশাল জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রুহুল মৃধা এবং আশরাফুল ইসলাম।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

ধানমন্ডি মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নি.) মইনুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর এই চার আসামির তিন দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন সোমবার (১৩ সেপ্টেম্বর) ধার্য করেন।

এরপর আজ রিমান্ড শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
 
মামলা অভিযোগ থেকে জানা যায়, অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী ধানমন্ডি মডেল থানাধীন ৩ নং রোডস্থ লেকপাড়ে সমবেত হয়ে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের উদ্দেশ্যে একে অপরের সাথে শলাপরামর্শ করছে। তাদের কাছে পুলিশ সমবেত হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক জবাব না দিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর উত্তেজিত হয়ে কাজে বাধা দেয়। মারমুখী হয়ে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে। এতে এক পুলিশ সদস্য আহতও হয়। এ ঘটনায় পুলিশ ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করে।

গত ৮ সেপ্টেম্বর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম