পাত্র সেজে ব্ল্যাকমেইল করতো অনুপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৬

ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাৎ ও পর্নোগ্রাফির অভিযোগে অনুপ পোদ্দার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

সোমবার (১৩ সেপ্টেম্বর) র‌্যাব-৪ এর সাইবার সেলের একটি দল রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফেন্ট রোডে অভিযান চালিয়ে অনুপ পোদ্দার ওরফে মনির খান ওরফে হারুনকে (৪১) গ্রেফতার করে। তার বাড়ি টাঙ্গাইল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অনুপ পোদ্দার বিবাহিত ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপত্নীক ও মুসলিম সেজে, ভুয়া ঠিকানা ও অন্যের ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে বিভিন্ন ম্যাচ মেকিং সাইট থেকে বিবাহ বিচ্ছেদ হওয়া নারীদের টার্গেট করতো সে। এরপর সম্পর্কের গভীরতা বাড়লে বিয়ের প্রলোভন দেখিয়ে আদায় করতো আপত্তিকর ছবি। গোপনে ভিডিও ধারণও করতো। এরপর শুরু করতো ব্ল্যাকমেইল। ভিকটিমকে বিভিন্ন হোটেলে দেখা করার কথা বলে অনৈতিক সম্পর্ক স্থাপনের কথা বলতো। রাজি না হলে গোপনে ধারণ করা ছবি/ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে আদায় করতো লক্ষাধিক টাকা।

ভিকটিমদের ওই সব ছবি ও ভিডিও সে বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতো বলেও জানায় র‌্যাব। তার কাছ থেকে দুই শতাধিক নারীর ছবি, ভিডিও সম্বলিত একটি মোবাইল জব্দ করা হয়। অনুপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

 

/এআরআর/

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম