বায়তুল মোকাররমের ইমামের বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৫

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম  মিজানুর রহমানের বিরুদ্ধে বয়স জালিয়াতি করে ইমামতি করার অভিযোগটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে এই অভিযোগ নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

এর আগে ২০১২ সালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম হিসেবে নিয়োগ পান মিজানুর রহমান। বর্তমানে সিনিয়র পেশ ইমামের পাশাপাশি ভারপ্রাপ্ত খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তবে সরকারের অডিট বিভাগের এক প্রতিবেদনে, জাতীয় মসজিদের এই ভারপ্রাপ্ত খতিবের বিরুদ্ধে বয়স জালিয়াতি করে ইমাম পদে নিয়োগ পাওয়ার তথ্য উঠে আসে।

ওই নিয়োগ কার্যক্রমে উপস্থাপিত সনদে ইমাম মিজানুর রহমান জন্ম তারিখ ১৯৭৭ সালের ১৬ মে দেখানো হয়। অথচ মিজানুরের শিক্ষাগত সব সার্টিফিকেটে তার জন্ম সাল ১৯৭৪ সালের ১৬ মে দেখানো হয়। তাই বয়স তিন বছর কমানোয়, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে নিরীক্ষা অধিদপ্তর। একই সাথে ২০১২ সাল থেকে নেয়া সব বেতন ভাতা ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে। 

পরে ওই নিয়োগের অস্বচ্ছতা নিয়ে ২০১৬ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা এনামুল হক। তিনি ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। পরে তদন্তের দায়িত্ব দেয়া হয় ইসলামিক ফাউন্ডেশনকে। কিন্তু তদন্তে আগ্রহ না দেখিয়ে আবেদনটি ৫ বছর ফেলে রাখা হয়।

ফলে তদন্তের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন মুক্তিযোদ্ধা এনামুল হক। রিটের শুনানি নিয়ে পেশ ইমাম মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/এমআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম