হাসপাতালে চিকিৎসা শেষে আবারও থানায় ইভ্যালির রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:৩১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০১:২৩

গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়ে রিমান্ডে থাকা ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সোয়া ১২টার দিকে গুলশান থানায় আবারও নিয়ে আসা হয় তাকে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

গুলশান থানার ডিউটি অফিসার অলিন্দ্র বিষয়টি শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রিমান্ডে থাকা রাসেলের শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে বুকে ব্যথা এবং চাপ অনুভব করার বিষয়টি গুলশান থানা কর্তৃপক্ষকে অবহিত করলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা চেকআপ করে তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাসেলকে আবারও গুলশান থানায় নিয়ে আসা হয়েছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেফতার 
ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের জেল
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম