ওয়াকিটকি-মোটরবাইকসহ ভুয়া ইন্সপেক্টর গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৬

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে সিআইডির ভুয়া ইন্সপেক্টর পরিচয় দেওয়া একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতের নাম মো. হাবিবুল্লাহ তালুকদার অভি। তার বাড়ি ঢাকার সাভারে।

এ সময় তার কাছ থেকে স্পেশাল ডিশন সিবি হরনেট-১৬০আর মোটরবাইক, একটি ওয়াকিটকি, একটি পাসপোর্ট একটি পোকো মোবাইল সেট জব্দ করা হয়।

দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বলেন, শুক্রবার দারুস সালাম থানার গাবতলি তিন রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে পুলিশ সার্জেন্ট ও টহল পুলিশের সমন্বিত তল্লাশি চৌকিতে একজন মোটর আরোহীকে থামার সিগন্যাল দেওয়া হয়। চালক মোটরবাইক থামালে কর্তব্যরত অফিসার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে সে নিজেকে সিআইডির পুলিশ ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন। তখন পরিচয়পত্র দেখতে চাইলে বাইক নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। 

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে