উগ্রবাদী বইয়ের প্রকাশক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৪

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) উগ্রবাদী মতাদর্শ প্রচার করা বইয়ের প্রকাশক হাবিবুর রহমান ওরফে শামীমকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাবাজারের ইসলামি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম আল রিহাব পাবলিকেশন্সের স্বত্বাধিকারী ও প্রকাশক।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান।

তিনি বলেন, ২০১৬ সাল থেকে হাবিবুর রহমান ওরফে শামিম আল রিহাব পাবলিকেশন্স নামে একটি প্রকাশনা চালু করে। মুফতি জসীমউদ্দিন রাহমানীর একান্ত সহযোগী ফিরোজ তাকে মুফতি জসিম উদ্দিন রহমানের কিছু বই প্রকাশ করার জন্য দেয়। সে তার প্রকাশনা থেকে বইগুলো প্রকাশ ও বিক্রি করে। বই প্রকাশ সূত্রে সে মুফতি জসীমউদ্দিন রাহমানীর মতাআদর্শে অনুপ্রাণিত হয়ে আনসারুল্লাহ বাংলা টিম সমর্থন করা শুরু করে। সে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। প্রকাশনাসূত্রে আনসারুল্লাহ বাংলাটিমের কতিপয় সংগঠকের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

গ্রেফতারকৃত হাবিবুর এবিটি সদস্য ও অন্যান্য অনুসারীদের কাছে মুফতি জসীমুদ্দীন রাহমানীর উগ্রবাদী বই ছাড়াও অন্যান্য উগ্রপন্থী বই-পত্রিকার প্রকাশনা সরবরাহ, বিতরণ ও অনলাইন প্লাটফর্মে গোপনে বিক্রি করতো। এছাড়া বিভিন্ন সময়ে সে আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শের বিভিন্ন প্রিন্ট ও ভিডিও কনটেন্ট সমর্থকদের সাথে শেয়ার করত।

এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার এএসপি ওয়াহিদা বলেন, উগ্রপন্থী মতাদর্শের বিভিন্ন বই গোপনে অনলাইনে এবং অফলাইনে বিক্রি ও উগ্রপন্থী কর্মকাণ্ডকে উদ্বুদ্ধ করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কায়সার আহমেদ ওরফে মিলন ও জাহিদ মোস্তফা দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাবাজার থেকে গ্রেফতার করা হয় হাবিবুরকে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের