সিটি ইউনিভার্সিটিকে সাড়ে ৬২ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৪

আইন বিভাগে সেমিস্টার প্রতি ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটিকে প্রায় সাড়ে ৬২ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে তিন কিস্তিতে ৬২ লাখ ৫০ হাজার টাকা বার কাউন্সিলের তহবিলে জমা দিতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বার কাউন্সিল পরীক্ষায় সুযোগ না পাওয়ায় ইউনিভার্সিটির ৩১০ শিক্ষার্থীর রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান। অন্যদিকে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম কফিল উদ্দিন।

বাংলাদেশ বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো তাদের আইন বিভাগে সেমিস্টার প্রতি ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। কিন্তু সে নির্দেশনাকে না মেনে অধিক শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটি। ফলে বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় থেকে বঞ্চিত হন ইউনিভার্সিটির ছয়টি ব্যাচের ৩১০ জন শিক্ষার্থী। তাই প্রতিকার চেয়ে ৩১০ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।

সে রিটের শুনানি শেষে হাইকোর্ট সিটি ইউনিভার্সিটিকে ৬২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করলেন। জরিমানার এই টাকা বার কাউন্সিলকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আর বার কাউন্সিল এ টাকা তাদের উন্নয়নমূলক কাজে ব্যয় করবে বলে আদালত জানান। পাশাপাশি টাকা পরিশোধ সাপেক্ষে ৩১০ শিক্ষার্থীকে আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষার প্রাথমিক ধাপের ইন্টিমেশন ফরম জমা নিয়ে রেজিস্ট্রেশন কার্ড প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

/বিআই/এমআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম