স্ত্রী শিক্ষক হলেও স্বামীর পেশা ডাকাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:১১

ডাকাতি করে বনে গেছেন বিপুল সম্পত্তির মালিক। এ ছাড়া সামাজিক মর্যাদায় তাদের বাস উঁচু শ্রেণীতে। তাদের একজনের স্ত্রী শিক্ষকতার পেশায়ও জড়িত। একটি ডাকাত চক্রকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত তিন জন হলো- জলিল মোল্লা, রিয়াজ ও দীপু। 

বুধবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার এসব কথা জানান।

সংবাদ সম্মেলন।

একেএম হাফিজ আক্তার বলেন, ২৮ আগস্ট মতিঝিলে ৬০ লাখ টাকা ডাকাতির ঘটনার ছায়া তদন্ত করতে গিয়ে ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও কয়েক জনকে ধরতে অভিযান চলছে। তাদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডাকাতির টাকা দিয়ে তারা এরইমধ্যে বিপুল সম্পত্তির মালিক হয়ে গেছে। জমি কিনতে গিয়ে প্রথমে তারা বায়না করতো। পরবর্তীতে ডাকাতির টাকা দিয়ে জমির মূল্য পরিশোধ করতো। গ্রেপ্তারকৃত জলিল মোল্লার বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা এবং রিয়াজ ও দীপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, তারা মূলত শনিবারকে কেন্দ্র করে ডাকাতির পরিকল্পনা করতো। সিসিটিভি অ্যাভয়েড করে এবং ডাকাতির পর দ্রুত সরে যেতে এই দিনটিকেই বেছে নিতো। 

উদ্ধারকৃত সামগ্রী।

হাফিজ আক্তার বলেন, ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতির মাধ্যমে অর্থ কিংবা লোকজনের সর্বস্ব লুট করে নেওয়ার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে নজরদারি রয়েছে গোয়েন্দা পুলিশের। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হবে। গ্রেফতারকৃত তিন জনই পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে সেটির দাম ১২ লাখ টাকা। এ ধরনের অস্ত্র তারা কোথায় পেয়েছে এবং এর পেছনে ইন্দনদাতা কারা- এ বিষয়গুলো খোঁজা হচ্ছে। 

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের