গুলশানে তিন ফার্মেসিকে ৪ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫২

রাজধানীর গুলশান এলাকার তিনটি ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে চার লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে এবং ওষুধ প্রশাসন অধিদফতরের পরিদর্শক নাহিন আলমের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত তিনটি ফার্মেসির ম্যানেজারকে এই জরিমানা করে।

র‌্যাব জানায়, জান্নাত ফার্মার ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন রিজবুকে নগদ ২ লাখ টাকা, ইউনাইটেড ফার্মা, ব্রাঞ্চ-১ এর ম্যানেজার মো. শাহাদাত আলমকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং ইউনাইটেড ফার্মা, ব্রাঞ্চ-২ এর ম্যানেজার আব্দুল হামিদকে  নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন,  ‘তিনটি ফার্মেসি থেকে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম