ঘুমধুম সীমান্তে দেড় লাখ পিস ইয়াবা জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯

কক্সবাজারের উখিয়ার ঘুমধুম সীমান্ত থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ব্যাটালিয়নের ঘুমধুম বিওপি এই অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য জানান।

আলী হায়দার জানান, বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে ঘুমধুম বিওপির একটি চৌকস টহল দল কক্সবাজার উখিয়া উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউপির উখিয়া হিন্দুপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে কয়েকজনকে পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। পরে তারা তাদের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। টহলদল ঘটনাস্থল হতে লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে এক লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি হতে আজ পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৬০০ টাকা মূল্যের ৩৭ লাখ  ৮১ হাজার ২ পিস বার্মিজ ইয়াবাসহ ১৮৩ জনকে আটক করা হয়েছে।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম