মুফতি ইব্রাহীমের দশ দিনের রিমান্ড চায় ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৯

মুফতি কাজী ইব্রাহীমকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডিবির সাইবার স্পেশাল ও সিরিয়াস ক্রাইমের উপ-পুলিশ কমিশনার শরিফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে মোহাম্মদপুরে দায়ের করা মামলা আমরা তদন্ত করছি। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে ডিবি পুলিশ মুফতি ইব্রাহীমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। 

মোহাম্মদপুর থানায় ইব্রাহীমের বিরুদ্ধে একটি প্রতারণা মামলাও হয়েছে। মামলাটি থানা পুলিশ তদন্ত করছে।

/এআরআর/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম