এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। চার্জশিটভুক্ত এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা হলেন- চট্টগ্রামের পোর্ট কানেকটিং রোড শাখার ম্যানেজার ও সাবেক ইভিপি নাজিম উদ্দিন ও প্রধান কার্যালয়ের এসএভিপি ও ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন মনিটরিং ইনচার্জ আজাদ হোসেন। চার্জশিটভুক্ত অপর আসামি হলেন- চট্টগ্রামের মেসার্স ইয়াসির এন্টারপ্রাইজের প্রোপাইটার মোজাহের হোসেন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা জজ আদালতে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা এই চার্জশিট দাখিল করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মেসার্স ইয়াসির এন্টারপ্রাইজের প্রোপাইটার মোজাহার হোসেন শাখা ব্যবস্থাপক নাজিম উদ্দিনের সুপারিশে ২০১২ সালে ৮৪ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। এই ঋণের মধ্যে ৮০ কোটি টাকা রিভলভিং ঋণ ও ৪ কোটি টাকা রিভলিং টাইন ঋণ। এছাড়া শাখা ব্যবস্থাপক নাজিম উদ্দিনের সুপারিশে মোজাহার হোসেন ২০১৩ সালের ৭ এপ্রিল এবি ব্যাংকের আগ্রাবাদ শাখায় ১৩ হাজার ৯৬৪ মেট্রিক টন ডাল আমদানির জন্য ৬২ লাখ ১৫ হাজার ১৪০ টাকা মূল্যের একটি এলসি খুলেন। ব্যাংক পুরো এলসির টাকা পরিশোধ করলেও গ্রাহক পরে তা আর পরিশোধ করেননি। একই মঞ্জুরিপত্রের আলোকে মোজাহার হোসেন ৩৪ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার ৬৬১ টাকার অপর একটি ইনল্যান্ড এলসি খুলেন। এই এলসির বিপরীতে ৩১ কোটি টাকার কিছু বেশি এলটিআর করে পরিশোধ করলেও বাকি টাকা গ্রাহক আত্মসাৎ করেন।

দুদক সূত্র জানায়, আসামি নাজিম উদ্দিন মেসার্স ইয়াসির এন্টারপ্রাইজের ঋণ সুবিধার প্রস্তাবের পাশাপাশি মালামাল সরবরাহের বিষয়টি নিশ্চিত না হয়েই বৈদেশিক ব্যাংকের দায় পরিশোধ করেন। এর বিপরীতে মাত্র ১ কোটি ৮০ টাকা মূল্যমানের একটি সম্পত্তি জামানত নেন। একইসঙ্গে আমদানিকৃত খাদ্যসামগ্রী গোডাউনে মজুতের বিষয়টি তদারকি না করে গ্রাহককে অর্থ আত্মসাতের সুযোগ সৃষ্টি করে দেন। অপর আসামি আজাদ হোসেনও ঋণ ও এলসি পরিশোধের ক্ষেত্রে যথাযথ তদারকি না করে পরস্পর যোগসাজশে ব্যাংকের ১৩৩ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা আত্মসাৎ করেছেন।

দুদক সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের হালিশহর থানায় দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। কমিশন মোহাম্মদ সিরাজুল হককেই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল। দুই বছরের মাথায় তদন্ত শেষ করে তদন্ত কর্মকর্তা তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে।

/এনএল/এমআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী