কালশি কবরস্থান থেকে কঙ্কাল চুরি, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৫

রাজধানীর মিরপুরে কালশি কবরস্থান থেকে কঙ্কাল চুরিতে জড়িত সন্দেহে হান্নান মিঞা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। তার কাছ থেকে বিচ্ছিন্ন তিনটি মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, থানার একটি টহল টিম পল্লবীর ১১নং সেকশনে কালশি কবরস্থান এলাকা থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মানুষের কঙ্কালসহ হান্নানকে গ্রেফতার করে। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়িতে। সে বালুরমাঠ এলাকায় থাকতো।

তার কাছ থেকে ৩টি মাথার খুলি, ৮টি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় ও ৬টি কোমরের হাড় উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ‘হান্নান এক ব্যক্তির নাম উল্লেখ করেছে। যার কাছে সে এই হাড়গুলো বিক্রি করে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে, কঙ্কাল চুরি করে মেডিক্যাল শিক্ষার্থীদের কাছে বিক্রি করতো তারা। পলাতক ব্যক্তিকে গ্রেফতার করতে পারলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

তার বিরুদ্ধে পল্লবী থানায় কবর থেকে কঙ্কাল চুরির অপরাধে একটি মামলা হয়েছে।

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের