‘নকল’ ওষুধ ও প্রসাধনী তৈরির অভিযোগে ৩ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২১, ১৯:২৪আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৯:৩৯

‘নকল’ ওষুধ ও প্রসাধনী সামগ্রী তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে রাজধানীর চকবাজার এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চকবাজার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মো. আলতাফ হোসেন, মো. সোহেল হাওলাদার ও মো. সালমান।

গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান বলেন, চকবাজার এলাকায় নকল ওষুধ ও প্রসাধনী প্রস্তুত হচ্ছে এবং তা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে—এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার চকবাজার থানার দেবীদাস লেন, ৩৯/১ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে আলতাফ, সোহেল ও সালমানকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন দেশি-বিদেশি নকল প্রসাধনী সামগ্রী ও ওষুধ।

অপর এক অভিযানে একই দিন রাতে দেবীদাস লেন, ৪১/১/ডি নম্বর বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

ফজলুর রহমান আরও বলেন, নকল ওষুধ এবং প্রসাধনী সামগ্রী তৈরির কারখানায় কোনও ক্যামিস্ট ও ল্যাবরেটরি নেই। গ্রেফতারকৃতরা কারখানায় তৈরিকৃত নকল ওষুধ এবং প্রসাধনী সামগ্রী ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। এসব নকল ওষুধ এবং প্রসাধনী মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে চকবাজার থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম