মাদক নিয়ে ঢাকায় আট মাসে ১৪ হাজার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ১৭:৫১আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৭:৫১

মাদকবিরোধী অভিযানে গত আট মাসে প্রায় ১৪ হাজার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় সাড়ে মামলা হয়েছে ৯ হাজারেরও বেশি।

রবিবার (৩ অক্টোবর) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে ডিএমপি। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদক মামলায় ১৩ হাজার ৯৪২ জনকে গ্রেফতার করেছে। ডিএমপির বিভিন্ন থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৮২১টি মামলা হয়েছে।

ডিএমপির মাদকবিরোধী অভিযানে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ব্যয়বহুল নতুন ধরণের মাদক আইস (ক্রিস্টাল মেথ বা ডি মেঘ) ৭২৭ গ্রাম আইস উদ্ধার করা হয়। এ ছাড়াও পাশ্চাত্য বিশ্বে hallucinogenic drug হিসেবে পরিচিত LSD (Lysergic acid dilethylamide) ড্রাগ ২ গ্রাম ১২ মিগ্রা ও ৪০ পিস উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩১ লাখ ৬৭ হাজার ৭২৩ পিস ইয়াবা, ৫ হাজার ৮৯৮ কেজি ৬৩ গ্রাম গাঁজা, ৬১ কেজি ৬৬০ গ্রাম হেরোইন, ১০ কেজি আফিম, ৪৪ হাজার ৪২৬ ক্যান বিয়ার, ৪০ হাজার ৫৫৪ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৭৪৬ এ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশন, ৩ হাজার ৭৪৬ বোতল ও ৫৯.৪০ লিটার বিদেশি মদ, ৬ হাজার ৭১৮ লিটার ২৫০ মিলি দেশি মদ, ১০ হাজার ৫২১ লিটার চোলাই মদ, ৮ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পাউন্ড সাপের বিষ, ৩ হাজার ৩০০ পিস সিন্ডা ট্যাবলেট, ২৫ কৌটা ড্যান্ডি, ২২ কেজি শিষ্য ও শিষার স্ট্যান্ড ১৮টি, ২ গ্রাম এমফিটামিন, ১ গ্রাম ৩ মিগ্রা ডিএমডি, এমকেডিএল ২২৪ বোতল ও গ্রাফ ১২৯ বোতল।

/এআরআর/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম