স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৭:৪৬

রাজধানীর কদমতলী এলাকায় ২০১৪ সালে স্ত্রী শোভাকে গলাটিপে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী রাসেল মাহমুদ সবুজকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা বেগমের আদালত এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামি সবুজকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগ করার আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি সবুজ পলাতক ছিল।

মামালার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের মার্চে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন সবুজ ও শোভা। বিয়ের পর কারণে অকারণে সবুজ শোভাকে মারধর করতো। ২০১৪ সালের ১০ ডিসেম্বর সকাল ৮টার দিকে কদমতলী হাজী খোরশেদ আলী রোডের বাসা থেকে আসামি সবুজ বের হয়ে যায়। এরপর আর বাসায় ফেরেনি সে। ১২ ডিসেম্বর পাশের বাসার ভাড়াটিয়া রিনা বিষয়টি বাড়িওয়ালাকে জানান। পরে শোভার লাশ বাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কদমতলী থানায় ১৩ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।

২০১৭ সালের ২৩ আগস্ট আদালতে মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই (নি.) মোহাম্মদ নজরুল ইসলাম। ২০১৮ সালের ২৭ আগস্ট সবুজের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। মামলায় চার্জশিটভুক্ত ২২ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

/এমএইচজে/এফএ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম