মিরপুরে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় রকিবুল্লাহ কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৯:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৯:৪১

রাজধানীর মিরপুরে পল্লবী এলাকায় তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার রকিবুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রাকিবুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রবিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে তদন্ত কর্মকর্তা এই মামলার চার আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রকিবুল্লাহকে ২ দিনের রিমান্ডে পাঠান এবং বাকি তিন আসামির বয়স নির্ধারণের পর তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে কারাগারে পাঠান।

অপর তিন আসামি হলেন, তরিকুল্লাহ (১৯), জিনিয়া ওরফে টিকটকার জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন (১৮)।

গত ৩০ সেপ্টেম্বর পল্লবী এলাকা থেকে তিন শিক্ষার্থীকে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় বলে তাদের স্বজনরা অভিযোগ করেন। ওই তিন শিক্ষার্থী বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় স্বর্ণালংকার, টাকা-পয়সা এবং শিক্ষা সনদ নিয়ে বের হয়।

এরপর ২ অক্টোবর পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিখোঁজ এক শিক্ষার্থীর বড় বোন মামলাটি দায়ের করেন। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি মানবপাচারকারী চক্রের সদস্যরা ওই তিন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছে। বাসা থেকে বের হওয়ার সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে করে নিয়ে যায়।

এদিকে র‌্যাব জানিয়েছে, পল্লবী থেকে নিখোঁজ ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে তারা। কক্সবাজার থেকে তারা ঢাকায় ফিরছিল। এ সময় র‌্যাব-৪-এর একটি দল তাদের উদ্ধার করে।

 

/এমএইচজে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান