যাত্রাবাড়ী, ওয়ারী ও দক্ষিণ কেরানীগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ১৬:২৯আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৬:২৯

রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব ১০-এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব শুক্রবার (৮ অক্টোবর) বিকালে এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আজ (৮ অক্টোবর) দুপুরে র‌্যাব ১০-এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় গিয়ে আনুমানিক ৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. আবুল কালামকে (৪৮) গ্রেফতার করে। তার কাছে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৫০০ টাকা ছিলো। র‌্যাব সেগুলো উদ্ধার করেছে।

র‌্যাবের হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা (ছবি: সংগৃহীত)

এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে র‌্যাব-১০-এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন ধলপুর ও সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় দুটি পৃথক অভিযানে ২ হাজার ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো মো. সাইফুল ইসলাম (৩৭), মোছা. রেজিনা (২২) ও মো. ওমর ফারুক (২৫)। তাদের কাছে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৪০০ টাকা পাওয়া গেছে।

এছাড়া গতকাল র‌্যাব-১০-এর অপর একটি দল ঢাকার ওয়ারী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. আলমগীরকে (২৮) গ্রেফতার করে। তার কাছে একটি মোবাইল ফোন পেয়েছে র‌্যাব।

র‌্যাবের হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা (ছবি: সংগৃহীত)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম