পরিবার পরিকল্পনার সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৯:৩৬আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৯:৩৬

পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক পরিচালক ও সাবেক যুগ্মসচিব ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১০ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক সালাউদ্দিন বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ একটি মামলা দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, ড. আশরাফুন্নেছা পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম বিভাগের পরিচালক ও আইইসি শাখার লাইন ডিরেক্টর থাকা অবস্থায় ২০১৮ সালের ১৩ মে থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্ষমতার অপব্যবহার এবং অসৎ উদ্দেশ্যে ভুয়া ভাউচার তৈরি করে এক কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকা আত্মসাৎ করেন। প্রাথমিক অনুসন্ধান শেষে দুদক তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করেছে।

/এনএল/এমআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি