এক কোটি টাকার আইসসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৩:৫০আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৩:৫০

উচ্চমূল্যের মাদক আইস ব্যবসার সঙ্গে জড়িত থাকায় জামাই-শাশুড়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রাজধানীর ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের নাম আরাফা আক্তার ও রবিন।

এদিন দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর ধানমন্ডি হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে উচ্চমূল্যের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় জামাই-শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত আইসের মূল্য এক কোটি টাকা। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আজ বিকালে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম