যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২১, ১৬:৫৮আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৬:৫৮

রাজধানীর যাত্রাবাড়ীতে ৫৯৭ বোতল ফেনসিডিলসহ আইয়ুব রহমান নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মাদক পরিবহনে তার ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

জানা যায়, শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় ৫৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জব্দ করা ফেনসিডিল

র‌্যাব ১০-এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব জানিয়েছেন, গ্রেফতার হওয়ার আইয়ুব রহমান পেশাদার মাদক ব্যবসায়ী। সে দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক