লঞ্চের কেবিনে ধর্ষণচেষ্টার অভিযোগ: আটক ৪, অস্ত্র উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৬, ১৯:৫৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৯:৫৯

আটকের প্রতীকী ছবি

চাঁদপুরের মেঘনা নদীতে একটি লঞ্চের কেবিনে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ঢাকার সাব্বির, ইমরান, মাদারীপুরের সুজন ও রজ্জব আলী। আটককৃতদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।

রবিবার রাতে ঢাকা থেকে মাদারীপুরগামী এমভি পারাবাত-১৪ লঞ্চে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামান।

চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন জানান, ঢাকার জিঞ্জিরার অমিতপুর এলাকায় বসবাসরত এক নারী (২০) তার প্রেমিক সোহেলকে নিয়ে রবিবার রাত সাড়ে ৮টায় সদরঘাট থেকে মাদারীপুরগামী এমভি পারাবাত লঞ্চের ৩য় তলার স্টাফ কেবিনে ওঠেন। দ্বিতীয় তলার যাত্রী যুবক সুজন, ইমরান, সাব্বির ও রজ্জব আলী তাদের কেবিনের সামনে চেঁচামেচি করে কেবিনের দরজা খুলতে বাধ্য করে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে সোহেলকে কেবিন থেকে বের করে দিয়ে ওই নারীর ওপর যৌন নির্যাতন চালায়।

নির্যাতনকারীদের মধ্যে সুজন তাকে ধরে রাখে এবং অন্যরা নির্যাতন চালায়। নির্যাতন শেষে তারা মেয়েটিকে কেবিনের ভেতর তালাবন্ধ করে বেরিয়ে যায়। পরে তার চিৎকারে লঞ্চের লোকজন এসে ভিড় জমায়। পরে রাত সাড়ে ১১টায় লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে এসে পৌঁছলে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন তালা ভেঙে মেয়েটিকে উদ্ধার করে। সেই সঙ্গে নির্যাতনকারী চার যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আটকের সময় ওই যুবকদের কেবিনে তল্লাশি চালিয়ে গুলিসহ রিভলবার ও মদের বোতল পাওয়া গেছে। এ ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে আটককৃতদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, চার যুবককে চাঁদপুর মডেল থানায় দেওয়া হয়েছে। এছাড়া প্রেমিক যুগলকেও পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

 /জেবি/টিএন/

আপ-এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম