রাজধানীতে পিস্তলসহ গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৬, ২১:২৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ২১:২৮

র‌্যাবের হাতে আটককৃত ৫ ডাকাতরাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ডাকাতি করার পরিকল্পনার সময় একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-২।
রবিবার রাত ১০টার দিকে লালমাটিয়ার রিপন নামে এক ব্যক্তির এফ ব্লকের ২/৩ নম্বর বাসার নিচতলার একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. আলী হোসেন ওরফে আলী (২৭),  শওকত আলী (২৭), সেলিম (২৭), মো. সুমন (২৮) ও মো. জাহাঙ্গীর (২৫)। র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর নাসির উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেজর মো. আতাউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় ১টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ম্যাগাজিন ১টি, পিস্তলের গুলি ৬ রাউন্ড, চাপাতি ২টি, শাবল ২টি, মোবাইল সেট ৫টি ও নগদ ৩২১০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় ডাকাতি করে আসছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই করে আরও অভিযান চালানো হবে বলে জানান মেজর আতাউর।

/এআরআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম