কদমতলী থেকে শুটার গান ও মাদকসহ ৩ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৭:১২আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৪০

রাজধানীর কদমতলী থেকে অস্ত্র ও মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৮ অক্টোবর) ভোরে কদমতলী থানা এলাকার শ্যামপুর ট্রাকস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ‑ মো. জাকির হোসেন, মো. আজিজুল হক ও মোহাম্মদ পলাশ মোল্লা। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, তিন রাউন্ড এমুনেশন, একটি ওয়ান শুটারগান এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব সোমবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী‌। মাদক ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা। মাদক ব্যবসা পরিচালনার জন্য লোকজনদের ভয়ভীতি দেখানোর জন্য তারা সঙ্গে অস্ত্র রাখতো বলে জানায় র্যাবের ওই কর্মকর্তা। কদমতলী থানায় অস্ত্র ও মাদক মামলা হয়েছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের