‘ভুয়া’ ভিডিও প্রচার: কলেজশিক্ষক রুমাকে কারাগারে রাখার আবেদন পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৫:৩৮আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৫:৩৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া’ ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

রবিবার (২৪ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম আসামি রুমাকে দুই দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে বুধবার (২০ অক্টোবর) রুমা সরকারকে আটক করে র‌্যাব। দুর্গাপূজার সময় নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা-সহিংসতার মধ্যে যতন সাহা নামে এক ব্যক্তির মৃত্যুকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছে র‌্যাব।

অভিযোগে বলা হয়, কয়েক মাস আগে রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওটি নতুন করে নোয়াখালীর ‘যতন সাহা হত্যাকাণ্ড’র বলে গুজব ছড়ান রুমা সরকার।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম