‘ভুয়া’ ভিডিও প্রচার: কলেজশিক্ষক রুমা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৭:৫২আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৭:৫২

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া’ ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

এদিন রমনা মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম আসামি রুমাকে দুই দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে বুধবার (২০ অক্টোবর) রুমা সরকারকে আটক করে র‌্যাব। পরে দুর্গাপূজার সময় নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা-সহিংসতার মধ্যে যতন সাহা নামে এক ব্যক্তির মৃত্যুকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় মামলা করে র‌্যাব।

অভিযোগে বলা হয়, কয়েক মাস আগে রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওটি নতুন করে নোয়াখালীর ‘যতন সাহা হত্যাকাণ্ড’র বলে গুজব ছড়ান রুমা সরকার।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের