ইলিশ সংরক্ষণ

২০ দিনে দুই হাজারেরও বেশি জেলে গ্রেফতার

আমানুর রহমান রনি
২৪ অক্টোবর ২০২১, ২১:১২ আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫:২৮

ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২০ দিনে অন্তত দুই হাজার ১৭০ জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে এক হাজার ৪৫টি মাছ ধরার নৌকা ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ। এ সময় নৌ-পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় দুই শতাধিক মামলাও দায়ের হয়েছে। অভিযানে জব্দ হওয়া ৩০ হাজার কেজি ইলিশ মাছ বিতরণ করা হয়েছে বিভিন্ন এতিমখানায়।

গত ৪ অক্টোবর থেকে ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়। ২৩ অক্টোবর ছিল অভিযানের ২০তম দিন। এই ২০ দিনে দেশের ইলিশ প্রজনন নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ।

গ্রেফতার ও হামলা

নিষেধ অমান্য করে মাছ শিকারের ঘটনায় ২২৯টি মামলা হয়েছে। এরমধ্যে ২২৬টি মামলা মৎস্য আইনে এবং তিনটি পুলিশের ওপর আক্রমণ করার মামলা।

অপরদিকে, ২৪৩টি মোবাইল কোর্টে ৩৭৮ জনকে প্রায় ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৮৬৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ২৭৫ জনকে।

ডুবিয়ে দেওয়া হয়েছে সহস্রাধিক নৌকা

২০ দিনে দুই হাজারের বেশি মাছ ধরার নৌকা ও ট্রলার আটক করেছে নৌ-পুলিশ। এরমধ্যে অন্তত এক হাজার ৪৫টি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ৪৪৪টি নৌকা নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দুটি নৌকা মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। অপরদিকে আটক করা ৪২৯টি ট্রলারের মধ্যে ৯০টি নৌ-পুলিশের ফাঁড়িতে রাখা হয়েছে।ধ্বংস করা হয়েছে ৩২৯টি ট্রলার। মালিকের জিম্মায় দেওয়া হয়েছে ৫টি।চারটি ট্রলার নেওয়া হয়েছে মৎস্য অফিসারদের হেফাজতে এবং একটি ট্রলার মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ৩৬টি ফিশিং বোট মালিকের জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।

পোড়ানো হয়েছে ৮০ কোটি মিটার জাল

অভিযানে ৮০ কোটি চার লাখ ৩৬ হাজার মিটার বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়। এরমধ্যে কারেন্ট জাল, চায়না চাই, সিনথেটিক জাল, চরঘেরা জাল, রিং জাল, বেড়া জাল, টোনা জাল, মশারি জাল ও সুতার জাল রয়েছে। সবই পুড়িয়ে দেওয়া হয়েছে।

নৌ-পুলিশের অতিরিক্ত এসপি সাথী রানী শর্মা জানান, ‘ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা অনুযায়ী নৌ-পুলিশ দেশের নদীগুলোতে কড়া পাহারায় ছিল। যারা আইন অমান্য করে ইলিশ ধরেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সাড়ে পাঁচ লাখ জেলে পরিবারকে সহায়তা

ইলিশ আহরণ বন্ধ থাকাকালে এ বছর ৫ লাখ ৫৫ হাজার ৯৪৪টি জেলে পরিবারের জন্য ১১ হাজার ১১৮ দশমিক ৮৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় পাশের দেশের জেলেরা যাতে দেশের সীমানায় মাছ ধরতে না পারে সেজন্য তৎপর ছিল কোস্টগার্ড ও নৌবাহিনী।

উল্লেখ্য, ইলিশ সংরক্ষণে ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০’-এর অধীনে প্রণীত ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫’ অনুযায়ী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে গত ২৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আইন অমান্যকারী কমপক্ষে ১ ও সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, শীর্ষে মিরপুর
স্কুলছাত্রীর ‘কথিত প্রেমিককে’ নিয়ে রহস্য পুলিশের, কুমিল্লায় ফিরলো খালি হাতে
সর্বশেষ খবর
রিয়াদ-দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল
রিয়াদ-দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল
অক্টোবরে ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার
অক্টোবরে ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার
পথের কাঁটা সেদিকুল্লাহকে ফিরিয়ে জয়ের আরও কাছে বাংলাদেশ
পথের কাঁটা সেদিকুল্লাহকে ফিরিয়ে জয়ের আরও কাছে বাংলাদেশ
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে