রাজারবাগ পীর সিন্ডিকেটের মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ২২:০২আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:৫২

রাজারবাগ পীর ও দরবারের বিরুদ্ধে দুদক, সিআইডি ও সিটিটিসিকে তদন্ত করতে বলা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের করা আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রবিবার (২৪ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের কার্য তালিকা অনুসারে মামলাটি শুনানির শুরুতে এ ঘটনা ঘটে।

আদালতে পীরদের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম কে রহমান। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এদিন মামলাটির শুনানির আগে প্রধান বিচারপতি বলেন, ‘আমাকে এ মামলা থেকে বাদ দিয়ে রাখেন। বেঞ্চের অপর জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন।’

এরপর এই মামলার শুনানি হয়। শুনানি শেষে মামলাটির আদেশের জন্য সোমবার (২৫ অক্টোবর) দিন নির্ধারণ করেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে মামলার সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, প্রধান বিচারপতি চাইলে যেকোনও মামলা থেকেই নিজেকে সরিয়ে নিতে পারেন। মূলত মামলার বিষয়ে বাইরে থেকে কোনও হস্তক্ষেপ কিংবা ব্যক্তিগত কারণে মামলা থেকে বিচারপতিদের সরে দাঁড়ানোর নজির এর আগেও অনেক রয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরিফের সব সম্পদের তথ্য খুঁজতে দুর্নীতি দমন কমিশন (দুদক), তাদের জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা, তা তদন্ত করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং উচ্চ আদালতে রিটকারী ৮ জনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানানো হয়েছিল। গত ১১ অক্টোবর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত না করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুরসহ কয়েকজনের বিরুদ্ধে ভুক্তভোগী ৮ ব্যক্তির পক্ষে অ্যাডভোকেট শিশির মনির হাইকোর্টে  রিটটি দায়ের করেন।

রিটকারীদের মধ্যে শিশু, নারী, মুক্তিযোদ্ধার সন্তান, মাদ্রাসার শিক্ষক ও ব্যবসায়ী রয়েছেন। তাদের প্রত্যেকে রাজারবাগ দরবার শরিফের পীর ও তাদের মুরিদদের হয়রানিমূলক মামলার শিকার।

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও আইজিপিসহ মোট ২০ জনকে বিবাদী করা হয়।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের