অসুস্থ থাকায় আদালতে হাজির করা হয়নি সম্রাটকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১১:৫০আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১:৫০

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আদালতে হাজির করা হয়নি। আজ সোমবার (২৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সম্রাটের উপস্থিতিতে মামলাটির চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু, এ দিন সম্রাট অসুস্থ থাকায় তাকে আদালতে আনা হয়নি। তাই কারা কর্তৃপক্ষ থেকে কাস্টডি ওয়ারেন্ট পাঠানো হয়েছে।

কাস্টডি ওয়ারেন্টে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ উল্লেখ করেন, আজ সোমবার সম্রাটকে আদালতে হাজির করার দিন ধার্য আছে। কিন্তু সম্রাট ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন। তাই তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

গত ২২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু, ওই দিনও সম্রাটকে আদালতে উপস্থিত না করার কারণে আদালত সম্রাটের অনুপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণের জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করেন। গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর কয়েকদফা  রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন। ২০১৯ সালের ১২ নভেম্বর বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি করেন দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, সম্রাট বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ আছে, তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নিতেন। অনেক সময় ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করতেন।

তিনি অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে ঢাকার গুলশান, ধানমন্ডির উত্তরাসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট, প্লট কিনেছেন ও বাড়ি নির্মাণ করেছেন। এ ছাড়া তার সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে নামে-বেনামে এক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।

 

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম