বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে ‘তদন্ত কমিশন’ গঠনের নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৭:৪৬আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮:১৩

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবার-পরিজনের  হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের পক্ষে আইনজীবী মো. আসফাকোজ্জোহা রিটটি দায়ের করেন।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজিরসহ এ বিষয়ে সংশ্লিষ্ট আইনের আলোকে বিভিন্ন দেশের আদালতের প্রকাশিত রায়ের নজির তুলে ধরা হয়। এছাড়াও রিটে ১৯৮২ সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের দ্বারা গঠিত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং পরবর্তী পদক্ষেপগুলো সম্পূর্ণ পর্যালোচনা ও নিরীক্ষার লক্ষ্যে একটি স্বাধীন জাতীয় কমিশন গঠনের আরজি জানানো হয়েছে।

আগামী সপ্তাহে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পের নামে প্রতারণা, হাইকোর্টে মামলা খারিজ
সর্বশেষ খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
বাংলাদেশ কেন ভারতে পণ্য বিক্রি করতে পারছে না?
বাংলাদেশ কেন ভারতে পণ্য বিক্রি করতে পারছে না?
ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?
ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক