‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৫, ২০:৩৪আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২০:৩৪

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিতে সহায়ক হবে। এতে স্থানীয় জনগোষ্ঠীর সময় ও খরচ কমবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের নবম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন, দেশের বিচারব্যবস্থা নিয়ে আক্ষেপ ও হতাশার জায়গা রয়েছে। তাই বিকেন্দ্রীকরণের মাধ্যমে কিছুটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে পদ্ধতিগত বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। কারণ বিগত দিনে এ ক্ষেত্রে রাষ্ট্রপতিকে অবারিত ও নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে। এতে ক্ষমার নামে অবিচার করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার হয়েছে। আমরা মনে করি ভুক্তভোগী পরিবারের সদস্যদের মতামত ছাড়া অপরাধীকে ক্ষমা করা যাবে না।

এনসিপির সদস্যসচিব বলেন, এ বিষয়ে নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত আসতে হবে। তিনি মনে করেন, এ দুটি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়ক হবে।

সংলাপে এনসিপির প্রতিনিধিদলের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন ও মনিরা শারমিন।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক