দুদকের এক সহকারী পরিচালককে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ২০:০৫আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২০:০৫

আরব-বাংলাদেশ ব্যাংকের চৌমুহনী শাখা থেকে টাকা স্থানান্তরে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মশিউর রহমানকে তলব করেছেন হাইকোর্ট। দুদকের নোয়াখালী সমন্বতি জেলা কার্যালয়ের এই সহকারী পরিচালককে আগামী ৭ নভেম্বর সকালে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ওই গ্রাহকের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। আর রিভিশন আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী একেএম নুরুল আলম।

এর আগে আরব-বাংলাদেশ ব্যাংক চৌমুহনী শাখায় গ্রাহক মো. আবদুল মমিনের লোনের জন্য জমা দেওয়া ৩ কোটি ১৮ লাশ ২০ হাজার ৪০০ টাকা তার অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে স্থানান্তর করে আত্মসাতের অভিযোগ ওঠে। ওই ঘটনায় ব্যাংকটির কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, তপনকান্তী পোদ্দার, মো. নাজিম উদ্দিন, মো. হানিফের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়।

পরে একই বিষয়ে আবদুল মমিন নোয়াখালীর বিশেষ জজ আদালতে মামলা করতে গেলেও অনুসন্ধানকারী দুদক কর্মকর্তা মো. মশিউর রহমান আদালতে লিখিত আপত্তি দাখিল করেন। পরে এ বিষয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করেন আবদুল মবিন।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি