বিচারক-আইনজীবীদের কালো কোট ও গাউন পরার নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১৭:৩৮আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭:৩৮

করোনা মহামারি হ্রাস পাওয়ায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা  দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ও সকল অধস্তন আদালতের বিচারক এবং আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে বা ভার্চুয়ালি শুনানিতে ক্ষেত্র মতো সাদা শার্ট বা সাদা শাড়ি অথবা সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন।

আগামী ৩১ অক্টোবর থেকে সবাইকে এই নির্দেশনা পালনের  নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এর আগে ২০২০ সালের জুলাই ও আগস্ট মাসে পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট-গাউন পরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় একই বছরের ১৬ নভেম্বর কালো কোট-গাউন পরা বাধ্যতামূলক করা হয়েছিল।

এরপর গত ৩০ মার্চ চলমান করোনা মহামারির ঊর্ধ্বগতিতে আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই বলে নির্দেশনা দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম