উড়োজাহাজ থেকে নামানো হলো দেড় কোটি টাকার সমান বৈদেশিক মুদ্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২১, ১৩:৫৩আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৩:৫৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (২৯ অক্টোবর) সকালে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে দুই জন বহির্গমণ যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বাংলাদেশি মুদ্রার ১ কোটি ৪০ লাখ টাকার সমান সৌদি রিয়াল নিয়ে বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন তারা। উড়োজাহাজ থেকে এসব টাকাসহ লাগেজ নামিয়ে জব্দ করে পুলিশ।

বিমানবন্দর আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানান।

আটক যাত্রীরা হলেন,  ব্রাহ্মণবাড়িয়া জেলার জুয়েল (৩৬) এবং কুমিল্লার গোলাম রব্বানী (৪৬)।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আজ ভোর ৫টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তারা দুবাই যাবেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে আটক করে। এ সময় তাদের লাগেজ থেকে ৬ লাখ পাঁচ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়, যা বাংলাদেশি প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার সমান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নজরদারি করা হয়।’

জিয়াউল হক আরও বলেন, ‘তারা লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে উঠার জন্য অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশে এগুলো লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দুবাইয়ে এসব মুদ্রা পাচারের উদ্দেশ্য ছিল তাদের। এই দু’জন নিয়মিত ভ্রমণ করেন। প্রতি সপ্তাহে তারা দুবাইয়ে যাতায়াত করেন। সোনা চোরাচালানের উদ্দেশ্যে এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে বলে আমরা ধারণা করছি।’

 

 

/সিএ/আইএ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম