ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১১ কেজি ৮৯ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এঘটনায় দুজন যাত্রীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে থেকে এই সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় উড়োজাহাজটি জব্দ করা হয়েছে।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শহীদুজ্জামান সরকার বাংলা ট্রিবিউনকে জানান, উড়োজাহাজে ১০০ পিস সোনা পাওয়া যায়। আটকৃতরা হলেন, মোহাম্মদ আব্দুর রহিম ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
/সিএ/এনএস/








