মোহাম্মদপুরে ছুরিকাঘাতে আহত আয়েশা মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ০৬:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৯:৩০

রাজধানীর মোহাম্মদপুরের নবদা বাজার চৌরাস্তা এলাকায় (নবোদয় হাউজিংয়ের পাশে) শুক্রবার সকালে আয়েশা সিদ্দিকা নামের যে পোশাককর্মী হামলার শিকার হয়েছিলেন, শুক্রবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

শুক্রবার ভোরে আয়েশাকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

নিহত আয়েশা সাইনেক্স নামের একটি গার্মেন্ট কারখানার অপারেটর ছিলেন। স্বামী-সন্তান নিয়ে থাকতেন নবোদয় হাউজিং এলাকায়।

/এফএ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক