হিরো আলমের সঙ্গে মানব পাচারকারী ডিজে কামরুলের সখ্যতা খতিয়ে দেখা হবে: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৭:০২আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৭:০২

হিরো আলমের সঙ্গে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা ডিজে কামরুলের সখ্যতার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, ভারতে মানব পাচারকারী চক্রের অন্যতম মূল হোতা ডিজে কামরুল ওরফে ড্যান্স কামরুল রাজধানীর বাড্ডা এলাকায় একটি ড্যান্স ক্লাব প্রতিষ্ঠা করেন। একইসঙ্গে এফডিসিতে সাইড ড্যান্সার হিসেবে কাজ করেছেন। সেই সূত্র ধরে বেশ কয়েকজনের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। সেই সখ্যতার সূত্র ধরে অনেকেই বাড্ডায় কামরুলের ড্যান্স ক্লাবে আসা-যাওয়া করতেন। 

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কারা কারা আসা-যাওয়া করতেন ডান্স কামরুলের বাড্ডার ড্যান্স ক্লাবে এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পাচারকারী চক্রের সঙ্গে রতাদের সম্পৃক্ততা রয়েছে কিনা এ বিষয়টির তদন্ত চলছে। হিরো আলমের সখ্যতার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জিজ্ঞাসাবাদে যাদের বিষয়ে তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম