দেড় কোটি টাকার বিদেশি মুদ্রাসহ গ্রেফতার দুজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৮:১০আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৮:১১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৪০ লাখ টাকার সমান সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে গ্রেফতার দুই যাত্রীর প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলো-ব্রাহ্মণবাড়িয়ার জুয়েল (৩৬) এবং কুমিল্লার গোলাম রব্বানী (৪৬)।

শনিবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন বিমানবন্দর থানার মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম আসামিদেরকে আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কর্তৃক আসামির একদিন করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) সকালে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে এই দুজন বহির্গমন যাত্রীকে গ্রেফতার করে বিমানবন্দর আর্মড পুলিশ। বাংলাদেশি মুদ্রার ১ কোটি ৪০ লাখ টাকার সমান সৌদি রিয়াল নিয়ে বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন তারা। উড়োজাহাজ থেকে এসব টাকাসহ লাগেজ নামিয়ে জব্দ করে পুলিশ।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল বলেন,তারা লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে উঠার অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশে এগুলো লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দুবাইয়ে এসব মুদ্রা পাচারের উদ্দেশ্য ছিল তাদের। এই দুজন নিয়মিত ভ্রমণ করেন। প্রতি সপ্তাহে তারা দুবাইয়ে যাতায়াত করেন। সোনা চোরাচালানের উদ্দেশে এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে বলে আমরা ধারণা করছি।’

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম