ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, খবর শুনেই অজ্ঞান হয়ে গেলেন তরুণী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ০১:২০আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গাউছিয়া এলাকায় ছুরিকাঘাতে নবকুমার সাহা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এই খবর শুনে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক তরুণী অজ্ঞান হয়ে পড়েন। তিনি নবকুমারের বন্ধু বলে জানান।

এর আগে অজ্ঞাত দুই ব্যক্তি গাউছিয়া থেকে গোলাকান্দাইলের আল রাজী হাসপাতালে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় নিয়ে এসে রেখে চলে যান। পরে অপর দুই ব্যক্তি সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

আল রাজী হাসপাতাল থেকে নবকুমারকে যে দুই জন ঢামেক হাসপাতালে নিয়ে আসেন, তাদের একজনের নাম তায়েফ। তিনি জানান, তারা আল রাজী হাসপাতালে ছিলেন। তখন আহত অবস্থায় নবকুমার তাদের একজনের হাত ধরে বলতে থাকেন, ‘আমাকে বাঁচান’। পরে তায়েফসহ দুই জন ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১০টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আল রাজী হাসপাতালে রোগীর কোনও চিকিৎসা না দিয়ে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, রোগী আসার আগেই তাহমিনা নামে এক তরুণী রাজধানীর মহাখালী থেকে ঢামেক হাসপাতালে ছুটে আসেন। মেডিক্যাল টেকনোলজিস্ট তাহমিনা নবকুমারকে শনাক্ত করেন।

তাহমিনা বলেন, নবকুমার সাহার বাড়ি নরসিংদীর হাজীপুরে। বাবার নাম নারায়ণ। দুই ভাইয়ের মধ্যে নবকুমার বড়। তিনি গাউছিয়া এলাকায় একটি শোরুমে চাকরি করতেন। নবকুমার তার বন্ধু। নিহতের এক বন্ধুর মাধ্যমে সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন। মৃত্যুর খবরে তিনিও অজ্ঞান হয়ে পড়েন।

রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল বারেক জানান, ‘আমি সহযোগিতা করে ওই যুবককে গোলাকান্দাইল আল রাজী হাসপাতাল থেকে ঢামেকে পাঠিয়েছি। সোনারগাঁ থানার তালতলা পুলিশ ফাঁড়ির অধীনে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রূপগঞ্জ ও সোনারগাঁ থানাকে জানানো হয়েছে। নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। পেটে ছুরিকাঘাতের জখম রয়েছে। নবকুমারের হাতে গ্লাভস লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে মোটরসাইকেল ছিল। তিনি বলেন, কীভাবে কী ঘটেছিল তা সংশ্লিষ্ট থানা বলতে পারবে।

/এআইবি/এআরআর/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী