টিকটক অপুসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১১:৪৫আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২:০১

সড়কে সাধারণ মানুষকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ইয়াসিন আরাফাত অপু ওরফে টিকটক অপু ওরফে অপু ভাইসহ ছয় জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বুধবার (৩ নভেম্বর) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এই তথ্য জানা গেছে।

গত ৯ ফেব্রুয়ারি টিকটক অপুসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর তালুকদার। অপর আসামিরা হলেন– মো. শাকিল হোসেন (২৬), মো. শাহাদত হোসেন (৩০), মো. সানি (২২), মো. নাজমুল (২১) এবং মো. রনি প্রকাশ ওরফে সৈয়দ রাকিবুর রহমান (২৫)।

এছাড়া অপর তিন আসামির বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ১১ অক্টোবর মামলার অভিযোগপত্র গ্রহণ করে এই তিন জনকে মামলা থেকে অব্যাহতি দেন। তারা হলেন– মুন্না ওরফে লুৎফর রহমান (২২), জমির উদ্দিন (৪৫) ও মো. সুমন শেখ ওরফে পাপন (২৭)।

মামলার বাদী এস এম মাহবুব আলমের ছেলে মেহেদী হাসান রবিন (৩০) গত বছরের ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্বশুরবাড়ি রাজধানীর উত্তরা থেকে ফিরছিলেন। উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরে আলাউল অ্যাভিনিউয়ের ৫২ নম্বর বাসার সামনে পাকা রাস্তায় পৌঁছালে তার পথরোধ করে টিকটকের ভিডিও ধারণ চলতে থাকে। এ সময় প্রাইভেটকারে বসে থাকা রবিনসহ তার বন্ধুরা হর্ন বাজালে আসামি সাকিল, শাহাদত, সানি, অপু, নাজমুল, রনি, মুন্না ও জমির উদ্দিন ক্ষিপ্ত হয়ে রবিন ও তার বন্ধু আফসানুল কবির, সরকার সজল মাহমুদ ও মুরাদুল হককে প্রাইভেটকার থেকে টেনে রাস্তায় নামান। এরপর ধারালো অস্ত্র, লোহার রড ও ইট দিয়ে তাদের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে আসামিরা। এ কারণে জখমসহ রক্তাক্ত হন তারা। একইসঙ্গে ভুক্তভোগীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ২১ হাজার টাকা নিয়ে যায় আসামিরা। এছাড়া তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন রবিনের বাবা।

/এমএইচজে/জেএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম