অক্টোবরে ৩৫৪ নারী ও শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৯:৫১আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৯:৫১

অক্টোবর মাসে সারা দেশে ৩৫৪ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। নির্যাতিতদের মধ্যে ১৩৮টি কন্যাশিশু।

পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি  দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বুধবার (৩ নভেম্বর)  এ তথ্য জানানো হয়েছে।  

মহিলা পরিষদ জানায়,  অক্টোবর মাসে মোট ৩৫৪ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১০১ জন। তাদের মধ্যে ৪১ জন কন্যাশিশু রয়েছে। ৩ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার, ৪ জন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। এছাড়া ২ জন কন্যাশিশুসহ ৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, ৪ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ৫ জন কন্যাশিশুসহ ৯ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে এবং এসিডদগ্ধের শিকার হয়েছে ৩ জন।

পাশাপাশি অগ্নিদগ্ধের শিকার হয়েছে ২ জন এবং ৬ জন কন্যাশিশু উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। ১৬ জন কন্যাশিশুসহ ১৮ জন অপহরণের ঘটনার শিকার ও ১ জন কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে। ৪ জন কন্যাশিশুসহ নারী পাচারের শিকার হয়েছে ২৯ জন।  যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৬ জন, এর মধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৬ জন কন্যাশিশুসহ মোট ২৩ জন। বিভিন্ন কারণে ১২ জন কন্যাশিশুসহ ৫১ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৫ জন কন্যাশিশুসহ ১৬ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৪ জন কন্যাশিশুসহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮ জন কন্যাশিশুসহ ১৯ জন আত্মহত্যা করেছে। ২ জন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৫ জন। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৮টি, এর মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৭টি।

 

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম