কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভের চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১২:৪৬আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১২:৪৬

প্রতারণা করে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসীমউদ্দীন এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির সম্পাদক লাকি আক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। বুধবার (৩ নভেম্বর) টাঙ্গাইল থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য জানান। তাদের কাছ থেকে অস্ত্র, মাদক, জাল টাকা ও দুটি দামি গাড়ি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

সাজেদুল ইসলাম বলেন, ‘কোঅপারেটিভ সোসাইটির নামে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের পর কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান জসিম উদ্দিন এবং তার স্ত্রী লাকি আক্তার আত্মগোপনে ছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।’

এর আগে ২৫ অক্টোবর রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় অভিযান চালিয়ে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম