কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পৌঁছে দিচ্ছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২১, ১৯:০২আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯:০২

চলমান পরিবহন ধর্মঘটের কারণে কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দিচ্ছে পুলিশ। ৫০ জন পর্যটককে নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে একটি বাস ছেড়ে যায়।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. কামরুজ্জামান শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সহায়তায় ৫০ জন পর্যটক নিয়ে শনিবার সন্ধ্যায় কক্সবাজার থেকে একটি বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। চলমান পরিবহন ধর্মঘটের কারণে যারা কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারছেন না, তাদের সহায়তার জন্য পুলিশ এই কার্যক্রম পরিচালনা করছে। 

এই সেবা নেওয়ার জন্য পর্যটকদের কক্সবাজার জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন কামরুজ্জামান।

/আরটি/এমআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম