বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার মামলায় সাইফুল ইসলাম সাদের (২৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) ভাটারা থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক হাসান মাসুদ আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। এরপর ৫ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। এরপর আজ রবিবার শুনানি শেষে আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদকে আটক করে রাজধানীর ভাটারা থানা পুলিশ।









