সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত সব মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৮:৩৫আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮:৩৬

দেশের পারিবারিক আদালতগুলোতে সন্তানের অভিভাবকত্ব নিয়ে করা সব মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়টি সংশ্লিষ্টদের জানাতে আইন মন্ত্রণালয় সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট।

এক দম্পতির রিটের চূড়ান্ত শুনানি শেষে রবিবার (৭ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে শিশুর মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। অন্যদিকে শিশুটির বাবার পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

এর আগে ২০১১ সালে বিয়ে রংপুরের মেয়ে ও রাজশাহীর এক ছেলে বিয়ে করেন। পরে ২০১৫ সালে তাদের ঘরে কন্যাশিশুর জন্ম হয়। ২০১৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে বাবার হেফাজতে থাকা শিশুকে চেয়ে চেয়ে তার মা পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করেন।

একইসঙ্গে শিশুর হেফাজত নিতে হাইকোর্টে রিট দায়ের করেন শিশুটির মা। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট শিশুটিকে হাজির করতে নির্দেশ দেন এবং রুল জারি করেন। সে রুলের শুনানি শেষে আদালত রায় দিলেন। রায়ে পারিবারিক আদালতে শিশুটির মায়ের করা মামলাটি আগামী ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিলেন আদালত। পাশাপাশি দেশের পারিবারিক আদালতগুলোতে সন্তানের অভিভাবকত্ব নিয়ে করা সব মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

/বিআই/এমআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম