কুতুপালংয়ের দুর্গম পাহাড়ে র‍্যাবের অভিযানে গোলাগুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ০৬:৫৪আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৬:৫৪

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের কাছে কুতুপালং এলাকায় দুর্গম পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে র‍্যাব-১৫। এসময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (৮ নভেম্বর) ভোরে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এই তথ্য জানান।

তবে সন্ত্রাসী গোষ্ঠিটি রোহিঙ্গা নাকি স্থানীয় কোনও বাহিনী তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

মুখপাত্র খন্দকার আল মঈন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ কুতুপালং এলাকার দুর্গম পাহাড়ে অভিযান শুরু করে। সেখানে সন্ত্রাসীরা আস্তানা গেড়েছিল। সন্ত্রাসীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করলে র‍্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। 

গত দুই মাস ধরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যার পর ক্যাম্পগুলোতে এক ধরনের ভীতি ছড়িয়ে পরেছে। রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠনগুলো আধিপত্য বিস্তারের জন্য সশস্ত্র হামলা, হত্যা ও ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে।

/এআরআর/এএ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম