গাজীপুরে ছাড়পত্রবিহীন ২০৬ হাসপাতালের বিরুদ্ধে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১৫:০৬ আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫:০৬

গাজীপুর জেলার যেসব ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র নেই সেগুলো বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না— সেগুলো জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে স্বাস্থ্য ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালসহ সংশ্লিষ্টদের আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি করে মঙ্গলবার (৯ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কাওছার হোসেন। তিনি জানান, মেহেদী হাসান নামে গাজীপুরের এক বাসিন্দা তার স্ত্রীকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। কিন্তু ওই হাসপাতালের হাইজেনিক পরিবেশ ছিল না। এই পরিবেশ না থাকলে হাসপাতালের রোগীরা মেডিক্যাল বর্জ্য-ময়লা আবর্জনার দ্বারা ক্ষতিগ্রস্থ হতে পারেন। এরপর এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

এর আগে গত ৪ এপ্রিল গাজীপুর জেলার পরিবেশ অধিদফতরের রিসার্চ ও তথ্য প্রদান কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী ২০৬টি প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র নেই বলে জানা গেছে। সেখানে পরিবেশগত ছাড়পত্র পেয়েছে মাত্র ২৪টি প্রতিষ্ঠান। পরে ওই প্রতিবেদন সংযুক্ত করে গত ৭ সেপ্টেম্বর গাজীপুরের বাসিন্দা মেহেদী হাসান জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
কারাগারে মায়েদের সঙ্গে ৩০৩ শিশু, নিকটাত্মীয় বা শিশু পরিবারে রাখার সুপারিশ  
সর্বশেষ খবর
ফারজানা রুপার পক্ষে লড়তে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী
ফারজানা রুপার পক্ষে লড়তে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ মারা গেছেন 
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ মারা গেছেন 
ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
পাম্পে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪
পাম্পে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী