বাংলালিংকের বিরুদ্ধে মাইলস ব্যান্ডের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৪:০০আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৪:০০

জনপ্রিয় মাইলস ব্যান্ডের ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ গানগুলো ১৪ বছর ধরে বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে অনুমতি ছাড়াই ব্যবহার করার অভিযোগে টেলিকম অপারেটর বাংলালিংকের ৫ জনের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন মাইলস।

বুধবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল শাফিন আহমেদ ও হামিন আহমেদ মামলাটির আবেদন করেন। এরপর আদালত তাদের জবানবন্দি গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাংলালিংকের পাঁচ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এদিন একইসঙ্গে বাংলা ব্যান্ড সংগীতাঙ্গনের লিজেন্ড ফারুক মাহফুজ আনাম জেমসও বাংলালিংকের এই পাঁচ জনের বিরুদ্ধে কপিরাইট আইনে দুটি মামলা করেন।

আসামিরা হলেন বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক আ্যাস, চিফ কমপ্লেন অফিসার এম নূরুল আলম, চিপ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাশিয়া, চিফ করপোরেট রেগুলার অফিসার তৈয়মুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) অনিক ধার।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম