স্বামী-স্ত্রী খুনের মামলায় মা-ছেলের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৬, ১৮:০০আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৮:০২

মৃত্যুদণ্ডের আসামি মোস্তাক

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মো. সুরুজ আলী ও তার স্ত্রী হনুফাকে খুনের মামলায় একই এলাকার আনোয়ারা বেগম (৪৫) ও তার ছেলে মোস্তফাকে (২৭)মৃতুদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় মো. রহমত আলী ওরফে রমু (৫০) ও তার মেয়ে রহিমা বেগম (২৩)কে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বিকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১১ সালের ১৩ নভেম্বর দুপুরে কাপাসিয়া থানার সম্মানিয়া নয়াপাড়া এলাকার মো.সুরুজ আলী তার বাড়ির পাশের মেহগনি বাগানে গাছের পরিচর্যা করছিলেন। এ সময় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পরস্পর যোগসাজশে ও পূর্বপরিকল্পিতভাবে দা-শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে দণ্ডিতরা ওই বাগানে প্রবেশ করে এবং কাজে বাধা দেয়।

আদালতের পরিদর্শক আরও জানান, পরে কথা কাটাকাটির এক পর্যায়ে রহমত আলী ওরফে রমু, রমুর স্ত্রী আনোয়ারা বেগম ও ছেলে মোস্তফা সুরুজ আলীকে গুরুতর জখম করে। খবর পেয়ে সুরুজ আলীর স্ত্রী হনুফা স্বামীকে রক্ষার জন্য ঘটনাস্থলে এগিয়ে গেলে দণ্ডিতরা হনুফাকেও গুরুতর জখম করে।

সুরুজ আলী ঘটনাস্থলে এবং তার স্ত্রী হনুফা একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত সুরুজ আলীর ভাই মো.শাহজাহান শেখ ওই বছরের ১৪ নভেম্বর কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুনানির পর ২০ নভেম্বর, ২০১৫ বুধবার বিকালে গাজীপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

রায়ে আনোয়ারা বেগম ও তার ছেলে মো. মোস্তফাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আনোয়ারা বেগমের স্বামী রমুকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও  এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ আহমদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান আকন  তমিজ।

/এআর/ এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম